,

পূজা চেরির যে ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের হঠাৎ জনপ্রিয়তা পাওয়া নায়িকা পূজা চেরি। এবার তার একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, অন্য এক যুবকের সাহায্য নিয়ে বিভিন্ন ভঙ্গিমায় ব্যায়াম করছেন তিনি।

মূলত ভিডিওটি ছিল পূজা চেরির ব্যায়ামের ভিডিও। এই প্রসঙ্গে তিনি জানান, সাভারের নিজ বাসায় ভিডিওটি করেছেন তিনি।

পূজা জানান, করোনাকালে নিজেকে ফিট রাখতে নিয়মিত শরীর চর্চা চালিয়ে যাচ্ছেন তিনি।

করোনায় কীভাবে সময় কাটছে; এমন প্রশ্নে পূজা চেরি বলেন, অহেতুক ঘর থেকে একেবারেই বের হচ্ছি না। যে কারণে ঘরেই ব্যায়াম করছি, পাশাপাশি নাচও করছি।

এছাড়া সকাল-বিকেল নিয়ম করে ব্যায়াম করছি। টুক-টাক রান্না-বান্নাও শিখছি।

এই প্রসঙ্গে পূজা বলেন, আগে একেবারেই রান্না পারতাম না। তবে এখন নতুন নতুন কিছু রান্না শেখার চেষ্টা করছি। ইউটিউবের সাহায্য নিয়ে প্রথম বিরিয়ানি ও ফ্রাইড রাইস রান্না করেছি।

প্রসঙ্গত, পূজার জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নাদের চৌধুরী পরিচালিত ‘জিন’ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া তার অভিনীত ‘শান’ সিনেমা গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি।

এম এ রাহিম পরিচালিত পূজার অভিনীত এই ছবিতে (শান) কেন্দ্রীয় চরিত্রে আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও তাসকিন। এছাড়াও অভিনয় করেছেন চম্পা এবং অরুণা বিশ্বাস।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য