,

৫ম শ্রেণির ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে কম খরচে পড়াশোনা করানোর কথা বলে পঞ্চম শ্রেণির ছাত্রী এক শিশুকে আটকে রেখে প্রায় আড়াই মাস ধরে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার র‌্যাব-১ এর (স্পেশালাইজ কোম্পানি) পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতের নাম মো. আসাদুজ্জামান (৩৫)। তিনি খুলনার কসবা থানার উত্তর কাশি এলাকার মো. মোবারক আলীর ছেলে। তিনি গাজীপুরের শ্রীপুর থানা এলাকার ধলাদিয়া মাদ্রাসার শিক্ষক।

লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া এলাকার রাজ্জাক মিয়ার বাড়িতে দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে ভাড়া থেকে স্থানীয় মাদ্রাসায় শিক্ষকতা করেন আসাদুজ্জামান। তিনি ধলাদিয়া মহিলা মাদ্রাসায় কম খরচে পড়াশোনা করানোর ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে হতদরিদ্র এক পরিবারের এক মেয়েকে গত ২ আগস্ট বাড়ি থেকে নিয়ে যান।

শিশুটিকে মাদ্রাসায় ভর্তি না করিয়ে ধলাদিয়ার একটি বাসায় আটকে রেখে দিনের পর দিন জোরপূর্বক ধর্ষণ করে আসছিলেন মাদ্রাসা শিক্ষক আসাদুজ্জামান। এদিকে শিশুটির খোঁজখবর নিতে তার বাবা ওই মাদ্রাসা শিক্ষককে মোবাইলে ফোন করলে মেয়ে ভালো আছে এবং লেখাপড়া নিয়ে ব্যস্ত আছে বলে জানাতো আসাদুজ্জামান।

এভাবে প্রায় আড়াই মাস কেটে গেলে শিশুটির বাবার মনে সন্দেহের সৃষ্টি হয়। তিনি মেয়ের খোঁজখবর জানতে ও তাকে দেখতে ধলাদিয়া মহিলা মাদ্রাসায় গিয়ে মেয়েকে পাননি। পরে খোঁজ নিয়ে জানতে পারেন তার মেয়েকে মাদ্রাসায় ভর্তি না করিয়ে স্থানীয় একটি গোপন কক্ষে আটকে রেখে হত্যার ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করে আসছেন মাদ্রাসা শিক্ষক আসাদুজ্জামান। এ সময় ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করা হয়।

তিনি আরও জানান, নিরুপায় হয়ে মেয়েকে উদ্ধারের জন্য র‌্যাবের সহযোগিতা চান শিশুটির বাবা। এর প্রেক্ষিতে তদন্ত শুরু করে র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় অভিযান চালিয়ে আসাদুজ্জামানকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শ্রীপুরের ধলাদিয়া এলাকার তালাবদ্ধ একটি কক্ষ থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় ভিকটিমের বাবা শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই শিক্ষকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য