,

অস্ট্রেলিয়ায় নিজ ফ্ল্যাটে মডেলকে পিটিয়ে হত্যা

news-image

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার পশ্চিম সিডনিতে নিজ বাড়িতে সাবাহ হাফিজ নামে এক উঠতি মডেলকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এক নারী মারাত্মকভাবে আহত— এক প্রতিবেশীর কাছ থেকে এমন খবর আসার পর বুধবার রাত ২টা ৪০ মিনিটে ওয়েন্টওর্থভেলি ইউনিটে জরুরি সেবাকর্মীদের ডাকা হয়।

কিন্তু তাদের সর্বাত্মক চেষ্টার পরও ২৩ বছর বয়সী ওই তরুণীকে আর বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। নাইননিউজ ও ডেইলি মেইলের খবরে এমন তথ্য পাওয়া গেছে।

পরবর্তী সময় বৃহস্পতিবার এ ঘটনায় তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত সুপার সিমন গ্লাসার বলেন, পুলিশ মনে করে সাবাহ হাফিজকে আঘাত করা হয়েছে। কিন্তু কোনো অস্ত্র ব্যবহার করা হয়েছে কিনা, সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি তারা।

তিনি বলেন, এটি খুবই মর্মান্তিক ঘটনা। বিষয়টিকে আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। এ হত্যাকাণ্ডের তদন্তে আমরা চৌকস পুলিশ কর্মকর্তাদের নিয়োগ দিয়েছি।

সাবাহ হাফিজের স্বামী অ্যাডাম কিউরেটন একই ভবনে থাকতেন। মারৌব্রার অ্যাস্টারি কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

নিহত তরুণীর বাবা বলেন, আমার সঙ্গে কখনও অ্যাডামের সাক্ষাৎ হয়নি। তবে আমি মনে করি, এই জুটি কয়েক বছর আগে বিয়ে করেছিল।

মডেল হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে নিজেকে প্রস্তুত করছিলেন সাবাহ। শোবিজে কাজ করতে চেয়েছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য