,

অভিনেত্রী স্পর্শিয়া করোনায় আক্রান্ত

news-image

বিনোদন প্রতিবেদক : শোবিজে গত কয়েক সপ্তাহে একাধিক তারকার করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে। এবার জানা গেল, করোনা পজিটিভ এসেছে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার। তার নতুন সিনেমা ‘নবাব এলএলবি’র পরিচালক অনন্য মামুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘খবরটা শুনে খুব খারাপ লাগছে। করোনায় আক্রান্ত হয়েছেন স্পর্শিয়া। তার শারীরিক অবস্থা অনুকূলেই রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায়ই চিকিৎসা নিচ্ছেন তিনি।’

এ বিষয়ে স্পর্শিয়ার কাছে জানতে চাইলে তিনি বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বলেন, ‘আমি গত সপ্তাহেই করোনায় আক্রান্ত হওয়ার রিপোর্ট পেয়েছি। আমার অ্যাজমা-ঠান্ডার বাতিক আছে। এজন্য একটু ভয়ে ছিলাম। আল্লাহর রহমতে এখন অনেকটা ভালো আছি।’

সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন স্পর্শিয়া।

মডেল হিসেবে শোবিজে যাত্রা করা স্পর্শিয়া কয়েক বছর রাজত্ব করেছেন টিভি নাটকে। বর্তমানে তিনি বেছে বেছে কাজ করছেন। সেই সঙ্গে মনোযোগী হয়েছেন সিনেমায়। গত বছর তার অভিনীত ‘কাঠবিড়ালী’ ছবিটি দর্শকের প্রশংসা পেয়েছে।

চলতি বছর তিনি আসছেন বিগ বাজেটের ‘নবাব এলএলবি’ সিনেমা নিয়ে। এখানে তার বিপরীতে দেখা যাবে শাকিব খানকে। সেই সঙ্গে অনন্য মামুন পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন মাহিয়া মাহি, শহীদুজ্জামান সেলিমসহ অনেকেই।

প্রসঙ্গত, এর আগে করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় অভিনেতা তাহসান খান, পরিচালক মোস্তফা কামাল রাজ ও অভিনেত্রী তানজিন তিশা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য