,

রিজভীর অবস্থার উন্নতি

news-image

নিজস্ব প্রতিবেদক : হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। তিনি স্বাভাবিক খাবার খেতে পারছেন। বুধবার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

রিজভী গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধনে অংশ নেন। ফেরার সময় হঠাৎ বুকে ব্যথা হওয়ায় তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। পরে ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়।

রিজভী বর্তমানে ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক আ প ম সোহরাবুজ্জামানের তত্ত্বাবধানে রিজভীর চিকিৎসা চলছে।

গতকাল তার অবস্থা ক্রিটিক্যাল ছিল। তবে আজ সকাল থেকে তার অবস্থার উন্নতি হয়েছে বলে জানান শায়রুল।

তিনি যুগান্তরকে বলেন, তার চিকিৎসার জন্য ৬ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। করোনাভাইরাস পরীক্ষার জন্য স্যাম্পলও দেয়া হয়েছে।

এদিকে রিজভী অসুস্থতার খবর শুনে বিকালে হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতারা। বিএনপি মহাসচিব চিকিৎসকদের কাছ থেকে তার চিকিৎসার খোঁজখবর নেন। রিজভীর সহধর্মিণী আঞ্জুমান আরা বেগমের সঙ্গেও তিনি কথা বলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য