,

‘পরিবেশের সুরক্ষা ব্যতীত টেকসই উন্নয়ন সম্ভব নয়: রংপুরের জেলা প্রশাসক

news-image

রংপুর ব্যুরো : রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান বলেছেন,“পরিবেশের সুরক্ষা ব্যতীত যেমন টেকসই উন্নয়ন সম্ভব নয়। তেমনি প্রকৃতির সাথে বৈরিতা নিয়ে পৃথিবীর প্রাণিকূলের ও উদ্ভিদের অস্তিত্ব টিকিয়ে রাখাও কঠিন। তাই পৃথিবী সুরক্ষায় সকল দিকের প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন”।

আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রংপুর জেলা প্রশাসক ভবনের সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত বিশ্ব মান দিবস এর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, “বাস্তবিক প্রেক্ষাপটে আমাদের সবার মধ্যে সচেতনতা ও বিবেক বোধ জাগ্রত করতে হবে। সবকিছুরই মান গুরুত্ব সহকারে অনুধাবন করার মানসিকতা সৃষ্টি করতে হবে। এজন্য মানের ক্ষেত্রে কোন ছাড় দেওয়া হবে না”।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন-বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের আয়োজনে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আরাফাত রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াজ শহিদ শোভন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান তানিয়া তোফাজ, বিএসটিআই রংপুর বিভাগীয় প্রধান ও উপ-পরিচালক (মেট্রোলজি) রেজাউল হক প্রমুখ।

এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে “পৃথিবী সুরক্ষায় মান”। দেশের অন্যান্য জেলার ন্যায় রংপুরেও জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই’র উদ্যোগে দিবসটি পালিত হয়।

এ জাতীয় আরও খবর

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা