,

করোনা ভ্যাকসিনের জন্য বিশ্বব্যাংকের ১২০০ কোটি ডলার

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বব্যাংক উন্নয়নশীল দেশগুলোর জন্য ১২শ’ কোটি মার্কিন ডলার অনুমোদন করেছে। এ অর্থ কোভিড-১৯ এর পরীক্ষা ও চিকিৎসা এবং ভ্যাকসিন কেনা ও বিতরণ কাজের জন্য ব্যয় হবে।

বৈশ্বিক আর্থিক সংস্থাটি এক বিবৃতিতে মঙ্গলবার এ তথ্য জানায়।

এতে বলা হয়েছে, প্রায় ১০০ কোটি লোকের টিকা প্রদানে সহায়তার উদ্দেশ্যে এ অর্থ অনুমোদন করা হয়েছে।

ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ (ডব্লিউবিজি) করোনাভাইরাস মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য ২০২১ সালের জুন নাগাদ ১৬ হাজার মার্কিন ডলার সহায়তার যে প্যাকেজ হাতে নিয়েছে অনুমোদিত অর্থ তার একটি অংশ।

ডব্লিউবিজি’র প্রেসিডেন্ট ডেভিড মালপাস এক বিবৃতিতে বলেন, নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন পাওয়া এবং শক্তিশালী সরবরাহ পদ্ধতি করোনা মহামারির গতিপথ পাল্টানোর জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া যেসব দেশ গুরুতর অর্থনৈতিক সংকটে পড়েছে এ অর্থ তাদের জন্যও সহায়ক হবে।

বিবৃতিতে আরও বলা হয়, এছাড়া এ অর্থ কভিড-১৯ এর পরীক্ষা ও চিকিৎসার কাজেও সহায়ক হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য