,

নেট দুনিয়া উত্তাপ এভ্রিলের যে ছবি

news-image

বিনোদন প্রতিবেদক : ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন জান্নাতুল নাঈম এভ্রিল। এ প্রতিযোগিতায় তথ্য গোপনের অভিযোগে বিজয়ীর মুকুট হারান তিনি। এরপর নানা বিতর্কের মধ্য দিয়ে সেই অনুষ্ঠানের সমাপ্তি হলেও আপন স্ব-মহিমায় এগিয়ে চলেছেন তিনি। মডেলিং, অভিনয় দিয়ে বিনোদন জগতে স্বতন্ত্র অবস্থান তৈরি করতে ব্যস্ত তিনি।

নানা সময় নানা বিষয়ে বিতর্কের জন্ম দিয়েছেন ছোট পর্দার এই অভিনেত্রী। এবার তার নতুন আরেক রূপ প্রকাশ পেল। সম্প্রতি ধূমপানের একটি ছবি তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে আলোচনায় উঠে এসেছেন এভ্রিল।

গত ১১ অক্টোবর ছবিটি পোস্ট করেন এভ্রিল। এতে দেখা যায়—বেলকোনিতে রাখা চেয়ারে আয়েশি ভঙ্গিতে বসে আছেন এভ্রিল। সাদা-কালো রঙের স্টাইপের শার্টের সঙ্গে শর্টস পরেছেন তিনি। তার বাঁ হাতে একটি সিগারেট। আর ক্যাপশনে লিখেছেন—‘যদি আপনি আমার কাছে সুন্দর হন, তবে আমিও আপনার কাছে সুন্দর হবো! হিসাব সহজ।’

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেয়া

ছবিটি পোস্ট করার পর থেকে নেটিজেনরা নানা মন্তব্য করছেন। অনেকেই এভ্রিলের রূপের প্রশংসা করছেন। আবার অনেকে তার ধূমপান নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ আবার ধূমপান না করার পরামর্শ দিয়েছেন।

রুবেল আমিন নামে একজন লিখেছেন—‘ধূমপান করো না।’ আরেকজন লিখেছেন—‘আমি জন্মগতভাবেই সাধু। সুতরাং আমি সুন্দর মানুষ। ধূমপান করবেন না, এটি স্বাস্থ্যের জন্য খারাপ। আপনি সুখী হোন!’ আরেকজন লিখেছেন—‘তুমিও নারীবাদীদের কাতারে চলে যাচ্ছো নাকি!’ এমন অসংখ্য মন্তব্যে ভরে আছে এভ্রিলের কমেন্ট বক্স। তবে এসব নিয়ে ফিরতি কোনো মন্তব্য করতে দেখা যায়নি এভ্রিলকে।

এবারই প্রথম নয়, এর আগেও সুইম স্যুট পরে সমালোচনার মুখে পড়েছিলেন এভ্রিল। তাছাড়া ইনস্টাগ্রামে আবেদনময়ী একটি ভিডিও পোস্ট করে সমালোচিত হয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য