,

নাসিরনগরে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবসে চাবি হস্তান্তর ও মহড়া প্রদর্শন

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে “দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন” এই প্রতিপ্রাদ্য বিষয়কে সামনে রেখে আজ মঙ্গলবার নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় অফিসার্স ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ।বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুমন ভৌমিক, উপজেলা প্রকৌশলী আলী হায়দার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাতাব্বুর রফিকুল ইসলাম।

আলোচনা সভা শেষে অসহায় পরিবারের মাঝে দূর্যোগ সহনীয় ঘরের চাবি হস্তান্তর করা হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প মোকাবেলাসহ দূর্যোগ থেকে রক্ষা পাওয়ার বিভিন্ন কৌশলের মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা