,

কুষ্টিয়ায় শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূে ধর্ষণ মামলা

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া মডেল থানায় এমন অভিযোগ এনে ওই পুত্রবধূ মামলা দায়ের করেন। আসামি কুষ্টিয়া শহরতলির হাউজিং বি ব্লক এলাকার বাসিন্দা। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্র জানা যায়, গত সপ্তাহে শ্বশুর প্রথমবার ওই গৃহবধূকে ধর্ষণ করে। তখন বিষয়টি পারিবারিকভাবে ওই গৃহবধূ তার স্বামী এবং শাশুড়িকে জানান। কিন্তু তারা বিভিন্ন টালবাহানার মাধ্যমে বিষয়টি অস্বীকার করেন। এরপর গত রবিবার (১১ই অক্টোবর) সকালে ওই গৃহবধূকে দ্বিতীয়বারের মতো ধর্ষণ করেন তার শ্বশুর। পরে ওই গৃহবধূ বিষয়টি তার মাকে জানান।

ওই গৃহবধূর মা জানান, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি তার মেয়ে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর মেয়ের শ্বশুর বাড়ির পরিবার ২ লাখ টাকা যৌতুক দাবি করে। যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে মেয়েকে বাড়িতে পাঠিয়ে দেয়। পারিবারিকভাবে দেন-দরবার করে ২০/২২ দিন আগে মেয়েকে পুনরায় তার শ্বশুর বাড়িতে পাঠানো হয়। মেয়ের ননদের সন্তান হওয়ায় পরিবারের সদস্যরা শহরের হাসপাতাল মোড়ে ওই ননদের বাড়িতে থাকেন। মাঝে মাঝে শ্বশুর হাউজিংয়ের বাড়িতে আসেন। ছেলে অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকার সময় প্রায় সময়ই মেয়ে বাড়িতে একা থাকেন। সেই সুযোগে মেয়ের শ্বশুর আমার মেয়েকে দুই দফায় ধর্ষণ করে।

কুষ্টিয়া মডেল থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ওই গৃহবধূ বাদি হয়ে মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে আসামি একজন। তাকে গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য