,

বিশ্বে সবচেয়ে বেশি ট্রোলের শিকার হয়েছি : মেগান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৯ সালে গোটা বিশ্বে সবচেয়ে বেশি ট্রোলড হয়েছেন মেগান মার্কেল। ব্রিটেনের যুবরাজ হ্যারির স্ত্রী তথা অভিনেত্রী মেগান নিজেই একথা স্বীকার করেছেন।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে রেকর্ড করা এক বক্তব্যে তিনি বলেন, লাগাতার ট্রোলড হওয়ার ঘটনায় তার আবেগ ও মানসিক স্বাস্থ্যের ওপর ব্যাপক প্রভাব পড়ে।

মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতামূলক এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মেগান। ছিলেন তার স্বামী হ্যারিও। অনুষ্ঠানে তিনজন কিশোর উপস্থাপকের সঙ্গে কথপোকথনের সময় ৩৯ বছর বয়সী মেগান জানান, একের পর এক ভুয়া খবর ও ট্রোলিং চলতে থাকায় বিষয়টি একসময় তার কাছে রীতিমতো অসহনীয় হয়ে ওঠে।

এরপরই তার সংযোজন, গত বছর গোটা বিশ্বে পুরুষ ও নারী মিলিয়ে সবচেয়ে বেশি ট্রোলড হয়েছেন তিনি। যা সত্য নয়, তা নিয়ে চর্চা চলতে থাকায় শেষমেশ মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। যদিও আপাতত গত আট মাস ধরে তিনি সেই চর্চার বাইরে রয়েছেন।

সন্তান প্রতিপালনের ধরনসহ নানা বিষয়ে তার ছবি প্রকাশ হতেই নেট দুনিয়ায় হইচই পড়ে যায়। ধেয়ে আসতে থাকে নেটিজেনদের তির্যক মন্তব্য। যদিও মেগানের কথায়, আমি তখন সন্তানকে নিয়ে মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছিলাম। জনসমক্ষে আসিনি। ফলে কী করে এসব রটানো হল! এমনটা ভাবা নেহাতই অসম্ভব। তবে আমি এসবের পরোয়া করি না। কে, কী বলল, তাতে কিছু যায় আসে না। কিন্তু এরকম ঘটনা চলতে থাকলে যেকোনও মানুষের মনের ওপরই তার প্রভাব পড়ে। সূত্র: সিএনএন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য