,

রংপুরে স্ত্রীর পরকীয়ার জেরে স্বামী খুন

news-image

রংপুর ব্যুরো : রংপুরের মিঠাপুকুরের জায়গীরহাট দূর্গাপুরে গুলশান মিয়া নামের এক চা দোকানিকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজনদের অভিযোগ, স্ত্রীর পরকীয়ার জের ধরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, গতকাল সোমবার রাত পৌনে একটার দিকে জায়গীরহাট স্ট্যান্ড থেকে চা দোকান বন্ধ করে দুর্গাপুরে ভাড়া বাসার দিকে যাচ্ছিলেন গুলশান মিয়া। পথিমধ্যে হেলমেটধারী দুই ব্যাক্তি তাকে উপর্যুপরি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত গুলশান উপজেলার মমিনপুর গ্রামের আব্দুল হকের পুত্র।

স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এক যুবকের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন তার স্ত্রী। এতে বাঁধা দেয়ায় স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক ক্ষুব্ধ ছিল। তারাই পরিকল্পিতভাবে এই হত্যাকান্ড ঘটিয়েছে।

মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান জানান, চা দোকানি নিহতের ঘটনায় দুবৃত্তদের গ্রেফতারে অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য