,

রাজধানীতে বাসের ধাক্কায় মা নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মৎস্য ভবনের সামনে বাসের ধাক্কায় রেজিয়া খাতুন (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মেয়ে রিনা আক্তার (৩০) গুরুতর আহত হন।

সোমবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রেজিয়া খাতুনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মেয়ে রিনা হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত রেজিয়া খাতুনের স্বামী রশিদ খান। তাদের বাড়ি পাবনা সুজানগর উপজেলার নুরউদ্দিনপুর গ্রামে। দুই ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন রেজিয়া খাতুন।

নিহতের ছেলে আবুল হাসান জানান, তারা গণপূর্ত স্টাফ কোয়ার্টারে থাকেন। তার মা দাঁতের চিকিৎসার জন্য পাঁচ-ছয় দিন আগে গ্রাম থেকে তার কাছে আসেন। সোমবার তার মাকে মিরপুর-১ নম্বরের বাসায় নিয়ে যেতে এসেছিলেন বোন রিনা। বিকেলে আবুল হাসান নিজেই মা ও বোনকে মৎস্য ভবন মোড়ে নিয়ে যান গাড়িতে উঠিয়ে দিতে। রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাদের দু’জনকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন। বোন রিনা হাসপাতালে চিকিৎসাধীন। তার দুই পায়ে আঘাত লেগেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদশর্ক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রেজিয়ার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

শাহবাগ থানার ওসি মামুনুর রশিদ জানান, মা-মেয়ে মৎস্য ভবন মোড়ে রাস্তা পার হওয়ার সময় মালঞ্চ পরিবহনের একটি বাস তাদেরকে ধাক্কা দেয়। এতে মা নিহত ও মেয়ে আহত হন। ঘাতক বাসটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য