,

মেহেন্দিগঞ্জে গণধর্ষণের শিকার নববধূর বিষপান

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাটে গণধর্ষণের শিকার নববধূ (১৭) বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

সোমবার সকালে এই ঘটনা ঘতে। নির্যাতিতার বয়ান নিতে সর্বশেষ রাত ৯টায় কাজিরহাট থানা পুলিশের একটি টিম হাসপাতালে অবস্থান করছেন।

তিন মাস আগে এক যুবকের সাথে বিয়ে হলেও নির্যাতিতা আন্ধারমানিক ইউনিয়নে বাবার বাসায় অবস্থান করছিলেন।

ধর্ষণে অভিযুক্তরা হলেন- কাজিরহাটের বাসিন্দা হালান আকনের ছেলে নাজমুল হোসেন, দুলাল বেপারীর ছেলে বাবু বেপারী এবং হাসান ফকিরের ছেলে রাজিব ফকির।

নির্যাতিতার ভগ্নিপতি বলেন, রোববার গভীর রাতে প্রতিবেশী বাবু আমার শ্যালিকাকে ডেকে বাহিরে নেয়। পূর্ব পরিকল্পিতভাবে শ্যালিকাকে একটি নির্জন স্থানে নিয়ে বাবু, রাজিব ও নাজমুল পালাক্রমে ধর্ষণ করে। ওই রাতে তাকে উদ্ধার করার পর স্থানীয় মেম্বর শাহ পরান ভূঁইয়া অর্থের বিনিময়ে মীমাংসার চেষ্টা চালান।

পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে নির্যাতিতা বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে কাজিরহাট থানার ওসি অসীম কুমার সিকদার জানান, খবর পেয়ে সাথে সাথে পুলিশের একটি টিম ঘটনাস্থল ও পরিদর্শকের (তদন্ত) নেতৃত্বে অপর একটি টিম হিজলা উপজেলা হাসপাতালে পরিদর্শন করেছেন। কিন্তু নির্যাতিতার জ্ঞান না ফেরায় তার বয়ান নেয়া সম্ভব হয়নি। বয়ান নিতে একটি টিম হাসপাতালে অবস্থান করছেন। এ ঘটনায় মামলা দায়েরসহ অভিযুক্তদের আটকে পুলিশের অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য