,

নিলাম নিয়ে গবেষণায় অর্থনীতিতে দুইজনের নোবেল

news-image

নিউজ ডেস্ক : এবছর অর্থনীতিতে দুইজনেক নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তারা হলেন যুক্তরাষ্ট্রের পল আর. মিলগ্রোম ও রবার্ট বি. উইলসন। নিলাম তত্ত্বের উন্নয়ন ও এর নতুন সংস্করণ উদ্ভাবনের কারণে তারা এই পুরস্কার জিতেছেন, যার প্রাইজমানি ১১ লাখ ডলার। এ ঘোষণার মাধ্যমে শেষ হচ্ছে এবারের নোবেল পুরস্কারের পর্ব।

সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসে এবারের অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে।

অর্থনীতিতে নোবেল বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে নোবেল কমিটি জানিয়েছে, নিলাম কীভাবে কাজ করে এবং দরদাতারা কেন একটি নির্দিষ্ট উপায়ে আচরণ করেন এই দুই অর্থনীতিবিদ শুধু তাই সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করেনি তারা পণ্য-সেবা বিক্রির জন্য সম্পূর্ণ নতুন নিলাম পদ্ধতিও আবিষ্কার করেছেন।

২০১৯ সালে অর্থনীতিতে নোবেল জিতেছিলেন তিন অর্থনীতিবিদ। তারা হলেন- অভিজিৎ ব্যানার্জি, এস্তার দুফলো ও মাইকেল ক্রেমার। তাদের মধ্যে অভিজিৎ ব্যানার্জি ভারতীয় বংশোদ্ভূত বাঙালি।

গত সোমবার (০৫ অক্টোবর) চিকিৎসায় নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এরপর মঙ্গলবার (০৬ অক্টোবর) পদার্থবিদ্যায়, বুধবার (০৭ অক্টোবর) রসায়নশাস্ত্রে, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সাহিত্যে, শুক্রবার (০৯ অক্টোবর) শান্তিতে এবং আগামী সোমবার (১২ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য