,

আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৩

news-image

অনলাইন ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার ভয়াবহ বিস্ফোরণে আফগান ন্যাশনাল আর্মির ১০ সেনা সদস্যসহ ১৩ জন প্রাণ হারিয়েছেন।

এ ছাড়া রোববারের ওই বিস্ফোরণে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর ডেইলি সাবাহর।

আফগানিস্তানের শের-ই-পাল প্রদেশে সেনাবহরে রোববার ওই হামলার ঘটনা ঘটে। যদিও এখন পর্যন্ত তালেবান বা অন্য কোনো গোষ্ঠী এ বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে খবর, দেশটির বাঘলানে আরও একটি স্থলমাইন উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে।

এছাড়া, গত বুধবার লাঘমানে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় ১০ জনের। লাঘমানের প্রাদেশিক গভর্নর রহমাতুল্লা ইয়ারমলের কনভয় লক্ষ্য করে এদিন বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন প্রাদেশিক গভর্নর। ১০ জনের মৃত্যুর পাশাপাশি আহত হন ৩০ জনেরও বেশি মানুষ।

প্রাদেশিক গভর্নর রহমাতুল্লা ইয়ারমলের সামান্য আঘাত লাগলেও তা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেয়া হয়েছে। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আসাদুল্লাহ দৌলতজাই জানান, গভর্নর এখন সুস্থ রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য