,

ভারতে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৬৬ হাজার, মৃত্যু ৮১৬

news-image

অনলাইন ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় ৬৬ হাজার ৭৩২ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৭১ লাখ ২০ হাজার ৫৩৮ জন।

এই সময়ে করোনায় মারা গেছেন ৮১৬ জন। এ পর্যন্ত ১ লাখ ৯ হাজার ১৫০ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়েছেন ৭১ হাজার ৫৫৯ জন। এখনও পর্যন্ত সুস্থ ৬১ লাখ ৪৯ হাজার ৫৩৫ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

করোনাভাইরাস ভারতে ইতিমধ্যেই ১ লাখের বেশি মানুষের প্রাণ কেড়েছে। এর মধ্যে ৪০ হাজার মারা গেছে মহারাষ্ট্রে। তামিলনাড়ুতে মৃত্যু ১০ হাজার ছাড়িয়েছে। কর্নাটকে ১০ হাজার ছুঁইছুঁই।উত্তরপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশে মৃত্যু সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে।

দিল্লি ও পশ্চিমবঙ্গে মৃত্যু সাড়ে ৫ হাজারের বেশি। গুজরাট, পাঞ্জাবে সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে প্রাণহানি।

মধ্যপ্রদেশেও মৃত্যু আড়াই হাজার ছাড়িয়েছে। হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, ছত্তীসগঢ়, তেলেঙ্গানা, কেরালা, উড়িষ্যাতে মোট মৃত্যু ১ হাজার ছাড়িয়েছে।

দেশটির বাকি রাজ্যেগুলোতে মোট মৃত্যু ১ হাজারের কম।

পশ্চিমবঙ্গে দৈনিক আক্রান্ত দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬১২ জন আক্রান্ত হয়েছেন রাজ্যে। এ নিয়ে মোট আক্রান্ত ২ লাখ ৯৪ হাজারে পৌঁছল। রাজ্যে ৫ হাজার ৬২২ জনের মৃত্যু হয়েছে করোনায়।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক