,

অনন্ত জলিলের বক্তব্যের সমালোচনা করে বয়কটের ঘোষণা তারকাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য এবং অসংলগ্ন বক্তব্য দেওয়ার অভিযোগে চিত্রনায়ক অনন্ত জলিলকে বয়কটের ঘোষণা দিলেন বেশ কয়েকজন তারকা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, প্রসূন আজাদ, কণ্ঠশিল্পী পুতুল সাজিয়া সুলতানা।

কণ্ঠশিল্পী পুতুল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘অনন্ত জলিল প্রমাণ করলো সে কতটা চিন্তাশীলতাহীন আর বোধহীন! আধুনিক পোশাক পরা সত্ত্বেও চূড়ান্ত মৌলবাদ ঘাপটি মেরে থাকে আশেপাশের বেশির ভাগ পুরুষের ক্ষেত্রেই, আপনিও তাদের একজন! ধর্ষণের জন্য নারীর পোশাককে দায়ী করার মতো এতটা অসংবেদনশীল বক্তব্য কী করে দিতে পারলেন?’

প্রসূন আজাদ লিখেন, ‘আমি প্রসূন আজাদ, বাংলাদেশের একজন চলচ্চিত্র ও মিডিয়াকর্মী এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সচেতন নাগরিক হিসাবে বাংলাদেশের নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য এবং অসংলগ্ন বক্তব্য সংবলিত ভিডিও বার্তা দেয়ার জন্য জনাব অনন্ত জলিলকে বয়কট করলাম।’

এদিকে অভিনেত্রী সোহানা সাবা সরাসরি অনন্তর নাম মেনশন না করলেও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোশাকের নাম করে ধর্ষণে উৎসাহ প্রদানকারীদের শাস্তি চেয়েছেন। সোহানা সাবা লিখেন, ‘‘হত্যার পরিকল্পনাকারী অথবা হত্যা করার হুমকিদানকারীকে যেমন মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া হয়, ঠিক তেমনি ধর্ষককে উৎসাহদানকারীকে অথবা ‘ধর্ষণের কারণ পোশাক’ ফেসবুক কমেন্টে এবং ভিডিওতে যারা বলছে, তাদেরও সমানভাবে ধর্ষকের শাস্তি দেয়া উচিত! কারণ সুপ্তভাবে একটি ধর্ষক লুকিয়ে আছে এই কমেন্টকারীর অন্তরে! যেই ধর্ষক পরিচয়টি আজ অথবা কাল প্রকাশ পাবেই পাবে!’’

এদিকে গতকাল এক ভিডিও বার্তায় ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করার আহ্বানের পাশাপাশি অনন্ত বলেন, ‘ভিনদেশি নাটক সিনেমা দেখে সেসব দেশের নারীদের মতো অশালীন পোশাক পরার চেষ্টা করে। এতে করে আল্লাহ তোমাদের যে চেহারা দিয়েছে সেই চেহারার দিকে না তাকিয়ে বখাটেরা তোমার ফিগারের দিকে তাকায়। এই তোমাদের অশালীন ড্রেসের কারণে তোমাদের ফিগারের দিকে তাকিয়ে বিভিন্ন অশালীন মন্তব্য করে বখাটে ছেলেরা এবং রেপ করার চিন্তা তাদের মাথায় আসে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য