,

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত-শিবিরের ২১ নেতা-কর্মীর বিরুদ্ধে ২ বছরের সাজা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায়  পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলায় ব্রাহ্মণবাড়িয়া জামায়াত- শিবিরের ২১ নেতা-কর্মীক ২ বছর করে সাজা প্রদান করেছে আদালত।
রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এই রায় ঘোষণা করেন। রায়ের দুই বছরের সাজার পাশাপাশি প্রত্যেককে ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের সাজা প্রদান করা হয়।  রায় ঘোষণাকালে আদালতে ২১জন আসামির মধ্যে ৭জন আসামি উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া আদালতের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দিদারুল আলম সাজার বিষয়টি নিশ্চিত করেন। রায়ের সময়  আদালতে উপস্থিত ৭  আসামীরা হলে- শহিদুল ইসলাম, সানাউল্লাহ, কাজি আবু জাহের, এমরানুর রহমান, মহসিন মিয়া ফরহাদ উদ্দিন ও আজিজুল হাকিম তানভিন। আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ডিসেম্বরের ৪ তারিখে হরতালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়িতে পুলিশের খাবারের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত আরও ২২জনকে আসামি করে মামলা দায়ের করব। পরে ২০১৩ সালের আগস্টে আদালতে ২১জনকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা