,

‘ট্রাম্পের কাছ থেকে করোনা ছড়ানোর ঝুঁকি নেই’

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে অন্যদের মাঝে করোনা ছড়ানোর ঝুঁকি নেই বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক শন কনলি।

শনিবার ট্রাম্পের নমুনা পরীক্ষার মাধ্যমে এ তথ্য জানা গেছে বলে তিনি জানান। হোয়াইট হাউসের এই চিকিৎসক এক বিবৃতিতে জানান, ট্রাম্পের করোনা টেস্টে দেখা গেছে তিনি এখন আর অন্যদের জন্য ঝুঁকির কারণ নন। পরীক্ষার ফলাফল বলছে, মার্কিন প্রেসিডেন্টের শরীরে সক্রিয়ভাবে ভাইরাসের প্রতিলিপি তৈরির কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে তার এই বিবৃতির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। এমনকি, ট্রাম্পের করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে কি না সেটাও নিশ্চিত করেনি কেউ।

এদিকে, করোনায় আক্রান্ত হওয়ার পর প্রথমবারের মতো জনসমাবেশে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শনিবার বিকেলে হোয়াইট হাউসের ব্যালকনিতে দাঁড়িয়ে সমর্থকদের সামনে সংক্ষিপ্ত ভাষণ দেন তিনি। রিপাবলিকান সমর্থকদের আশ্বস্ত করে ট্রাম্প জানান, তিনি এখন অনেক ভালো বোধ করছেন। ৩ নভেম্বরের নির্বাচনে সবাইকে ভোট দিতে যাওয়ার আহ্বান জানান এ নেতা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য