,

ফেনীতে রেলক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ৩

news-image

ফেনী প্রতিনিধি : ফেনী সদর উপজেলায় একটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসের তিন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১১ জন।

রোববার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার ফতেহপুর রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ফেনী জিআরপি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, বাসটি যাত্রী নিয়ে চাপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম যাচ্ছিল। অন্যদিকে ‘ঢাকা মেইল’ নামের ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিল।

তিনি জানান, ফতেহপুর রেলক্রসিং একসঙ্গে পার হওয়ার সময় বাস ও ট্রেনের সংঘর্ষ হয়। এতে বাসের তিন যাত্রী নিহত এবং ১১ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই সাইফুল আরও জানান, রেলক্রসিংয়ের ওপর ফ্লাইওভার রয়েছে। তা সত্ত্বেও বাসটি নিচে রেলক্রসিংয়ের ওপর দিয়ে কেন যাচ্ছিল তা পরিষ্কার নয়। ঘটনার পর বাসের চালক বা হেলপার কাউকে পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য