,

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে চিকিৎসক নিহত

news-image

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান সদর উপজেলা জামছড়িতে সন্ত্রাসীদের গুলিতে এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে জামছড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে জামছড়ি বাজার এলাকায় অচেনা দু’জন লোক আসে। কোনো কিছু বুঝে ওঠার আগে সন্ত্রাসীরা পল্লি চিকিৎসক বাচমং মার্মাকে (৪৫) লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তিনি তার পাশের দোকানে কথা বলছিলেন। ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। গুলি করার পর সন্ত্রাসীরা নিহতের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

পরিবারের সূত্রে জানা গেছে, নিহত বাচমং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থক ছিলেন। একসময় ওই এলাকায় সামাজিক কোনো বিচার-আচার হলে তিনি কাগজে লিখিত কাজটা করতেন।

সদর থানা ওসি শহিদুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টার দিকে জামছড়ি বাজারে সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় একজন নিহত হয়েছে। কারা তাকে গুলি করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য