,

আশুগঞ্জে বাক-প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাক-প্রতিবন্ধী এক কিশোরী (১২) কে ধর্ষণের অভিযোগে মো: দেলোয়ার হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার আড়াইসধা গ্রাম থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত দেলোয়ার একই এলাকার মো. মলাই মিয়ার ছেলে। কিশোরীর পরিবার জানায়, শুক্রবার রাত ৮টার দিকে ওই কিশোরীকে দিয়ে তার চাচাতো ভাইয়ের বাড়িতে খাবার দিয়ে পাঠায়।

কিন্তু বেশ কতক্ষণ পরেও ওই কিশোরী ঘরে ফিরে না আসায় তিনি খুঁজতে বের হন। এসময় চাচাত ভাইয়ের বাড়ির পিছনে কলাগাছের কাছে তার প্রতিবন্ধী মেয়ের গলার আওয়াজ শুনতে পায়। টর্চের আলো জ্বালালে অভিযুক্ত দেলোয়ার দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হলে মেয়ে তাকে জানায়, তরকারি দিয়ে ঘরে ফেরার পথে অভিযুক্ত দেলোয়ার তাকে জাপটে ধরে নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করে। পরে পুলিশ খবর পেয়ে মেয়েটিকে উদ্ধার করে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ বলেন, কিশোরীর সনাক্তের প্রেক্ষিতে অভিযুক্ত দেলোয়ারকে আটক করা হয়ে।  ডাক্তারি পরীক্ষা জন্য কিশোরীকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য