,

সোনাগাজীতে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় সেই আওয়ামী লীগ নেতা বহিষ্কার

news-image

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় সেই আওয়ামী লীগ নেতা তমিজ উদ্দিন নয়নকে (৫০) দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার (৯ অক্টোবর) মতিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইসমাইল ও সাধারণ সম্পাদক মাহফুজ আলম মিয়াজী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

তমিজ মতিগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গত বৃহস্পতিবার (অক্টোবর) রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। গতকাল শুক্রবার ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষা শেষে আদালতে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। তমিজ উদ্দিনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদ করলে আদালত ৭দিনের রিমান্ড মঞ্জুর করে।

প্রসঙ্গত, তমিজ উদ্দিনের ফার্নিচার দোকানের এক কর্মচারীর মেয়ে গত ১ অক্টোবর তার দোকানের সামনে দিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় সে তাকে জোর পূর্বক দোকানে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর তাকে হুমকি দেওয়া হয় ঘটনাটি কাউকে জানালে তাকে ও তার বাবাকে হত্যা করা হবে। বিষয়টি তমিজ উদ্দিনের স্ত্রী দেখে ফেললে তার মুখ বন্ধ করার জন্য তাকেও সে মারধর করে। পরে তাদের ঝগড়ায় বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর গত বৃহস্পতিবার রাতে ওই ছাত্রী তার বাবা-মাকে ঘটনাটি জানালে তার মা রাতেই তমিজ উদ্দিন নয়নকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা করে। পরে রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য