,

গাজীপুর কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

news-image

কালিয়াকৈর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরর উপজেলা দক্ষিণ হিজতলী এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে রিনা বেগম (৩৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত রিনা বেগম উপজেলার দক্ষিণ হিজতলী এলাকার মিনহাজ উদ্দিনের স্ত্রী। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাদন্তরের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ কলেজ হাসপাতালে প্রেরণ করেন। গতকাল শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার হিজলতলী এলাকায় মিনহাজ উদ্দিনের বাড়িতে বসত ঘরে ফ্রিজের উত্তর পাশে ষ্টীল ও লোহার তৈরি সোকেসে খাবার রাখার সময় ফ্রিজের সংযোগকৃত বিদ্যুতের লাইন ছিদ্র থাকায় সেখানে রিনা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায়। রিনা বেগমের ছোট ভাইয়ের স্ত্রী দেখতে পায়। পরে তার চিৎকারে আসেপাশের লোক ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাদন্তরের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

কালিয়াকৈর থানার পুলিশে এসআই সহিদুল ইসলাম পিপিএম জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সটসার্কেট থেকে এ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। তবে মৃতদেহটি উদ্ধার করে ময়নাদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য