,

৩৭ বছরের ছোট ছাত্রীকে বিয়ে করলেন অনুপ জালোটা!

news-image

বিনোদন ডেস্ক : ৩৭ বছরের ছোট ছাত্রী জসলিনের সঙ্গে বিয়েটা সেরেই ফেললেন পদ্মশ্রীপ্রাপ্ত গায়ক অনুপ জালোটা! এমন গুঞ্জনই ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

মূলত জসলিন মাথারুর পোস্ট করা একটি ছবি থেকে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। জসলিনের পোস্ট করা ছবিতে কনের বেশে দেখা যাচ্ছে জসলিন মাথারুকে। আর বরের বেশে ধরা দিয়েছেন অনুপ জালোটা। ছবিতে জসলিনের পরনে গোলাপি রঙের বিয়ের পোশাক, হাতে ‘চূড়া’ দেখা যাচ্ছে। শেরওয়ানি এবং পাগড়িতে দেখা গিয়েছে অনুপ জালোটাকে।

ভাইরাল হওয়া ছবি প্রসঙ্গে মুখ খুলেছেন অনুপ জালোটা। তিনি বলেন, ‘এই ছবিটা দেখে আপনারা যেমনটা ভাবছেন, আদপে তেমন বিষয় নয়। ছবিটি আমাদের আপকামিং সিনেমা ওহ মেরি স্টুডেন্ট হ্যায়-এর। ছবিতে এটি একটি স্বপ্নের দৃশ্য। যেখানে জসলিন বিয়ে করছেন, আর আমি ওর বাবা। বিয়ের অনুষ্ঠানে পিতৃগণও পাগড়ি পরে থাকেন এবং বরও।’

প্রসঙ্গত, রিয়্যালিটি শো ‘বিগ বস-১২’র সময় জসলিন মাথারু এবং অনুপ জালোটার সম্পর্ক নিয়ে হইচই শুরু হয়। বিগ বস-এ অনুপের প্রেমিকা হিসেবেই গিয়েছিলেন জসলিন। যদিও পরে আবার অনুপ জালোটা দাবি করেছিলেন জসলিন তার মেয়ের মতো। প্রসঙ্গত, জসলিন অনুপ জালোটার কাছে গান শেখেন।

সম্প্রতি, ভোপাল নিবাসী চিকিৎসক অভিনীত গুপ্তার সঙ্গে জসলিনের বিয়েও ঠিক হয়ে যায় বলে শোনা গিয়েছিল। তবে সম্প্রতি সেই বিয়ে ভেঙেও গিয়েছে বলে শোনা যায়। তারই মাঝে সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি করেন জসলিনের শেয়ার করা এই ছবিটি ভাইরাল হতে শুরু করে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য