,

ভিক্ষায় পাওয়া লটারিতে ৫০ লাখ টাকা জয়ী!

news-image

অনলাইন ডেস্ক : ভিক্ষাবৃত্তি করে দিন চলত গৃহহীন চার ব্যক্তির। রাস্তাই তাদের ঘর, অনেকটা ভবঘুরে জীবন তাদের। এর মধ্যে বাজিমাত করে দিয়েছেন তারা।

আচমকা লটারি জিতে হয়ে গেছেন লাখ লাখ টাকার মালিক। ভিক্ষা করতে গিয়ে সেই লটারির টিকেট পেয়েছিলেন তারা।

এনডিটিভি জানায়, ফ্রান্সের পশ্চিমে বন্দর শহর ব্রেস্টে এ ঘটনা ঘটে। মঙ্গলবার ফরাসি লটারি সংস্থা এফডিজে বিষয়টি নিশ্চিত করেছে।

লটারিতে ৫০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ লাখ টাকা) জিতে নেন ওই চার ব্যক্তি।

ভাগ্যবান চার ব্যক্তির বয়স ৩০ এর কোটায়। অনলাইনে তাদের নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা।

জানা যায়, শহরে একটি লটারির দোকানের সামনে ভিক্ষা করছিলেন ওই চার তরুণ। এক ব্যক্তি তাদের এক ইউরো মূল্যের একটি স্ক্র্যাচকার্ড দিয়ে যান। সেই স্ক্র্যাচকার্ডেই তাদের কপাল খুলে যায়।

এফডিজের এক মুখপাত্র বলেছেন, ‘চার তরুণ তো অবাক হয়ে গেল, যখন তারা দেখল লটারিতে ৫ ইউরো নয় বরং ৫০ হাজার ইউরো জিতে নিয়েছে তারা।’

পুরস্কারের টাকা তাদের চারজনকে ভাগ করে দেয়া হয়েছে বলে তিনি জানান।

ওই মুখপাত্র আরও বলেন, ‘পুরস্কারের অর্থ তারা কীভাবে খরচ করবেন, তেমন কোনও পরিকল্পনা নেই তাদের। তবে এই অর্থ দিয়ে তারা শহর ছাড়ার কথা ভাবছেন।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য