,

আবারও আশুলিয়ায় দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, আটক ৫

news-image

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন আরও এক নারী। এ ঘটনায় অভিযুক্ত সাতজনের মধ্যে ৫ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে আশুলিয়ার রোস্তমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানায়নি পুলিশ।

থানা-পুলিশ জানায়, মিরপুরের বাসিন্দা ওই গৃহবধূর সঙ্গে মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এক যুবক।

গত ২৪ সেপ্টেম্বর ওই নারীকে নিজ এলাকা আশুলিয়ার রুস্তমপুরের ডেকে আনেন ওই যুবক। একটি নির্জন জঙ্গলে নিয়ে ওই নারীকে সাত বন্ধু মিলে ধর্ষণ করেন।

পরে ভুক্তভোগীর অভিযোগে বৃহস্পতিবার রাতভর আশুলিয়ার রুস্তমপুরে অভিযান চালানো হয়। আটক করা হয় পাঁচজনকে। বাকি দুজনকেও আটকের চেষ্টা চলছে।

আটকেরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।

আশুলিয়া থানার ডিউটি অফিসার জসিম উদ্দিন ধর্ষণের ঘটনায় পাঁচজনকে আটকের কথা নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

কিন্তু অভিযান পরিচালনাকারী আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদকে মুঠোফোনে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট আশুলিয়ার ভাদাইলে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় এক কিশোরী। পরে ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে তৎপর হয় পুলিশ। ভুক্তভোগীর বড় বোন ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তার তিনজনের মধ্যে দুই আসামি বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাদের জেলহাজতে প্রেরণ করেন আদালত।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য