শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় বিশ্বে মৃত্যুর মিছিলে ১০ লাখ ৬৬ হাজার প্রাণ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কোভিড-১৯ মহামারীতে বিপর্যস্ত বিশ্ব। গত ডিসেম্বরে এই মহামারী শুরু হওয়ার ১০ মাসেও এটি নিয়ন্ত্রণে আসেনি। ইতিমধ্যে করোনাভাইরাসে মৃত্যুর মিছিল ১০ লাখ ৬৬ হাজার ছাড়িয়ে গেছে।

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত করোনায় বিশ্বে মারা গেছেন ১০ লাখ ৬৬ হাজার ৮৫৬ জন। আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৯১০ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৭৬ লাখ ৬৭ হাজার ৫৫৪ জন।

এদিকে করোনার সার্বক্ষণিক তথ্য রাখা মার্কিন জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যে মহামারীতে মৃত্যুর সংখ্যা কিছুটা কম দেখানো হয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৮টা নাগাদ বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১০ লাখ ৬০ হাজার ৮৬৯ জনের। এদের মধ্যে প্রায় অর্ধেক মারা গেছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতে। এ ছাড়া শুক্রবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৬৪ লাখ ৩৫ হাজার ২৯০ জন। করোনায় আক্রান্ত রোগীর মধ্যে বিশ্বজুড়ে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৫৩ লাখ ৬৪ হাজার ৫৭৮ জন।

মহামারী আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। বুধবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৬ লাখ ৩ হাজার ৭৪৬ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ১২ হাজার ৭১৬ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যুর দিক থেকে দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এ দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫০ লাখ ২৮ হাজার ৪৪৪ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৯৫৭ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬৮ লাখ ৩৫ হাজার ৬৫৫ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৫ হাজার ৫২৬ জনের।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩ দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা