,

করোনায় ট্রাম্প যে চিকিৎসা পেয়েছেন এ দেশের মানুষও তা পেয়েছেন : স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনার যে চিকিৎসা পেয়েছেন এ দেশের মানুষও সেই চিকিৎসা পেয়েছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘স্বাস্থ্যমন্ত্রী পুরস্কার ২০১৯’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ পদ্মা মেঘনা যমুনা আর বঙ্গোপসাগরের ঢেউ দেখে অভ্যস্ত। কোনো ঢেউকে এ দেশের মানুষ ভয় পায় না। করোনার দ্বিতীয় ঢেউ নিয়েও মানুষের কোনো শঙ্কা নেই।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মহামারির শুরুতে সারা দেশে জেলা পর্যায়ে কমিটি করা হয়েছে, একটি থেকে ১০৯টি ল্যাবরেটরিতে পরীক্ষা হচ্ছে, প্রায় চার লাখ করোনা আক্রান্ত ব্যক্তি টেলিমেডিসিন সেবা নিয়েছেন, প্রায় ৪০ লাখ মানুষ টেলিফোনে স্বাস্থ্য বিষয়ে পরামর্শ নিয়েছেন।

চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কাজের প্রশংসা করে জাহিদ মালেক বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনার যে চিকিৎসা পেয়েছেন এ দেশের মানুষও সেই চিকিৎসা পেয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পকে রেমডেসিভির দেওয়া হয়েছে। করোনা চিকিৎসায় এ দেশের মানুষও রেমডেসিভির পেয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। অনুষ্ঠানে সারা দেশের উপজেলা, জেলা, মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত ৫০টি হাসপাতালকে সেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি ও স্মারক দেওয়া হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার টিকা পাওয়ার জন্য টাকার অভাব নেই। যে টিকা আগে আসবে, যে টিকা সহজলভ্য তা বাংলাদেশ সংগ্রহ করবে। বিশ্বব্যাংক দাতা সংস্থার টিকার ব্যাপারে সহায়তা করতে আশ্বাস দিয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য