,

অভিনেতা আজিজুর রহমান মারা গেছেন

news-image

বিনোদন প্রতিবেদক : দেশের জনপ্রিয় অভিনেতা স ম আজিজুর রহমান আর নেই। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর ৪টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ দুপুরে এই অভিনেতার পারিবারিক সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

স ম আজিজুর রহমান ছিলেন ছোট পর্দার বেশ পরিচিত মুখ। তিনি অভিনেতা আজিজুর রহমান নামেই পরিচিত ছিলেন। নাটক-বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। কাজ করেছেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তেও। পাশাপাশি চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আজিজুর রহমান। যে কারণে বেশ কিছুদিন ধরে অভিনয়ে অনিয়মিত ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর উত্তরার বাইতুল আমান জামে মসজিদে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এখন গ্রামের বাড়ি নাটোরে নিয়ে যাওয়া হচ্ছে এই অভিনেতার মরদেহ। সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন আজিজুর রহমান। সেখানে জিয়াড়কোল বাগাতিপাড়া গ্রামে তাকে সমাহিত করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য