,

চাটমোহরে ধর্ষণের অভিযোগে আ’লীগ নেতা গ্রেপ্তার

news-image

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গোলজার হোসেন (৩৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গোলজার নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের নাজিরপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে ও জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

চাটমোহর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুর রহিম দুই বছর আগে ইরাকে পাড়ি জমান। এরইমধ্যে পাশের নাজিরপুর গ্রামের আওয়ামী লীগ নেতা গোলজার হোসেন আব্দুর রহিমের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন। তাকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ ওই গৃহবধূর।

তিনি জানান, এক পর্যায়ে ওই গৃহবধূর অশ্লীল ছবি ভিডিওতে ধারণ করে তা প্রচারের ভয় দেখিয়ে বিভিন্ন সময় ৫ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেন গোলজার। গত এক মাস আগে আব্দুর রহিম বাড়ি ফিরে আসেন এবং টাকা-পয়সার হিসাব চান। এমতাবস্থায় তার স্ত্রী জানায়, গোলজারের কাছে ৫ লাখ ২০ হাজার টাকা রাখা আছে। আব্দুর রহিম টাকা চাইলে গোলজার তালবাহানা করতে থাকেন। গত ২ অক্টোবর রহিম আবারও টাকা চাইতে গেলে গোলজার গং তাকে মারধর করে আহত করে। এ নিয়ে থানায় রহিম একটি অভিযোগ দেন।

ওসি বলেন, বুধবার বিকেলে বিষয়টি মীমাংসার জন্য শালিসের আয়োজন করা হয়। শালিসে ওই গৃহবধূ ধর্ষণ ও নির্যাতনের বিষয়টি প্রকাশ করেন। পরে শালিস ভণ্ডুল হয়ে গেলে ওই গৃহবধূ থানায় গোলজারের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে পুলিশ গোলজারকে গ্রেপ্তার করে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য