,

‌‌‌‌‌‌‌‌’বুয়েট’ শিক্ষার্থী আবরার হত্যা মামলায় পুলিশ সদস্যের সাক্ষ্য গ্রহণ

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বী (২২) হত্যা মামলায় এক পুলিশ সদস্যের সাক্ষ্যগ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। ওই পুলিশ সদস্যের মো. দেলোয়ার হোসেন। তিনি ঘটনার সময় চকবাজার থানায় এসআই পদে কর্মরত থেকে এ হত্যা মামলায় ৬ প্রকার আলামত জব্দ করেছিলেন।

যার মধ্যে আবরারকে হত্যায় ব্যবহৃত পাঁচটি ক্রিকেট স্টাম্প, একটি স্টিলের চাপাতি, আবরারের ব্যবহারিত ল্যাপটপ, রক্তমাখা একটি তোশক, একটি বালিশ ও একটি চাদর। যা সাক্ষী দেলোয়ার গত বছর ৭ অক্টোবর তিনজন সাক্ষীর সামনে জব্দ করেন।

আজ বুধবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে তিনি এ সম্পর্কেই সাক্ষ্য প্রদান করেন এবং ট্রাইব্যুনালে জব্দকৃত আলামত উপস্থাপন হলে সনাক্ত করেন।

বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান প্রথমে এ সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন এবং পরে ২৫ জন আসামির পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। আজ এ কার্যক্রম সোয়া ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চালার পর শেষ হলে বিচারক বৃহস্পতিবার পর্যন্ত সাক্ষ্যগ্রহণ মূলতবি করেন।

এ নিয়ে মামলাটিতে নিহত আবরারের বাবা বরকত উল্ল্যাহসহ দুজনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। মামলার রাষ্ট্র ও বুয়েট কর্তৃক নিয়োগকৃত প্রসিকিউটর এহসানুল হক সমাজী ও রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মো. আবু আব্দুল্লাহ ভূঁইয়া সাক্ষ্য গ্রহণে ট্রাইব্যুনালকে সহায়তা করেন।

মামলায় ২২ জন আসামি কারাগারে রয়েছেন। যাদের সাক্ষ্য গ্রহণকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অপর তিনজন আসামি পলাতক আছেন।

আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র ছিলেন। তিনি থাকতেন বুয়েটের শেরেবাংলা হলের নিচতলার ১০১১ নম্বর কক্ষে। গত বছর ৬ অক্টোবর একই হলের ২০১১ নম্বর কক্ষে তাকে নির্যাতন করে তাকে হত্যা করা হয়। রাত ৩টার দিকে হল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের পর তার বাবা বরকত উল্লাহ ১৯ জনকে আসামি করে ওই বছর ৭ অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার পর ওই বছর ১৩ নভেম্বর ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান ২৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর গত ১৫ সেপ্টেম্বর বিচারক আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য