,

বাগেরহাটে লাউ চুরির অভিযোগে গৃহবধূকে হত্যা!

news-image

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলায় লাউ চুরির অভিযোগে রাধিকা পাল (৫০) নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পিত্তে গ্রামে এ ঘটনা ঘটে।

রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গৃহবধূর লাশ উদ্ধার করেছেন। পরে লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাটের হাতপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের স্বামী দিলীপ পাল জানান, লাউ চুরির মিথ্যা অভিযোগ দিয়ে বুধবার দুপুরে তার স্ত্রী রাধিকাকে প্রতিবেশী সুদীপ পাল (৫০) ও পুত্র রবিন পাল (৫৫) মারধর করে। এ সময় রাধিকা মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায়।
পরে স্থানীয়ভাবে চিকিৎসার দেওয়া হয়। একপর্যায়ে রামপাল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামপাল উপজেলা হাসপাতালের আরএমও সুদীপ্ত বাকচী জানান, মৃত রাধিকা পালের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম জানান, ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাটের হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য