,

রাজধানীর বংশালে সড়কে বিস্ফোরণ, আহত ৭

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বংশালের আরমানিটোলা এলাকায় সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাসের কারণে বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে। এতে সাতজন আহত হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে আরমানিটোলা মাঠ গেটের পশ্চিম পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।

এতে আহত সাতজনের তিনজনকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- নোয়াব আলী, আব্দুর রব ও সিরাজ। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

এ ঘটনায় সড়কের একপাশ চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর কন্ট্রোল রুমের অপারেটর আনিস জানান, আরমানিটোলায় সড়কের ম্যানহোলে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ারের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বলেন, ধারণা করা হচ্ছে সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাসের কারণে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। এতে রাস্তার একটা অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। এছাড়া এ ঘটনায় পথচারীদের সাতজন আহত হয়েছেন বলে জানতে পেরেছি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য