,

রসায়নে দুই নারীর নোবেল জয়

news-image

অনলাইন ডেস্ক : জিন সম্পাদনা কৌশল উন্নয়নের জন্য চলতি বছর রসায়নে নোবেল পেলেন দুই নারী।তারা জিন প্রযুক্তির সূক্ষ্ম সরঞ্জাম আবিষ্কার করেছেন। এটি সিআরআইএসপিআর/সিএএস ৯ জিন সম্পাদনা ব্যবস্থা। এর মাধ্যমে গবেষকরা অত্যন্ত নির্ভুলভাবে প্রাণি, উদ্ভিদ ও অণুজীবের ডিএনএ পরিবর্তন করতে সক্ষম।

বুধবার নোবেল কমিটি তাদের নাম ঘোষণা করেছে।তারা হলেন, ইমানুয়েল কারপেন্টিয়ার এবং জেনিফার এ ডোডনা।

এই দুজনের মধ্যে ৫১ বছর বয়সী ইমানুয়েল জার্মানির বার্লিনের ম্যাক্স প্লাঙ্ক ইউনিট ফর দ্য সায়েন্স অব প্যাথজেনসের শিক্ষক। ৫৬ বছর বয়সী জেনিফার ডোডনা আছেন যুক্তরাষ্ট্রের বার্কলির ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে।

১৯১১ থেকে ২০০৯ সাল পর্যন্ত রসায়নে মাত্র চারজন নারী নোবেল জিতেছিলেন। সর্বশেষ ২০০৯ সালে ইসরাইলের আডা ই ওনাথকে ‘জীব কোষে অবস্থিত রাইবোজোমের গঠন ও ক্রিয়া’ নিয়ে কাজ করায় নোবেল দেওয়া হয়েছিল।

নোবেল কমিটি তাদের বিবৃতিতে বলেছে, জীবন-বিজ্ঞানের ওপর এই প্রযুক্তি বৈপ্লবিক প্রভাব ফেলেছে। এটি নতুন ক্যান্সার থেরাপিতে অবদান রাখছে। বংশগত রোগ চিকিৎসার যে স্বপ্ন বিজ্ঞানীরা দেখে আসছেন তাকে হয়ত বাস্তবে রূপ দেওয়া যাবে এই প্রযুক্তির মাধ্যমে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য