,

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায়  নিহত ৩

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহি বাস মোটরসাইকেলকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে  খাদে পড়ে যায়। এতে  মোটর সাইকেলের চালক ও বাসের দুই যাএীসহ  তিনজন নিহত হয়েছে। বুধবার (০৭ অক্টোবর) দুপুরে ঢাকা- সিলেট মহাসড়কের উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায় নি।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের বাসটি সিলেট যাওয়ার পথে মহাসড়কের ইসলামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল দ্রুত গতিতে এসে হঠাৎ থামিয়ে আবার পুনরায় উল্টো ঘুড়াতে গেলে তখন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী একজন ও বাসের দুইজন যাত্রী মারা যায়। তিনি আরো জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের একটা ইউনিট দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাশ্ববর্তী জেলা মাধবপুর উপজেলা স্বাস্থ্য পাঠায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য