,

মুম্বাই ছাড়লেন দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : করোনার সংকট কাটিয়ে মাত্র শুটিং শুরু করেছিলেন গোয়ায়। তার মাঝে মাদক গ্রহণ সংক্রান্ত জটিলতায় ফিরতে হয় মুম্বাইয়ে। নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র জেরায় নাকাল অবস্থা হয় নায়িকা। এবার সে সব পেছনে ফেলে ফিরলেন শুটিংয়ে।

ভারতীয় গণমাধ্যম জানায়, পরিচালক শকুন বাত্রার পরবর্তী সিনেমার জন্য গোয়ায় পাড়ি দিয়েছেন দীপিকা পাড়ুকোন। মাদক মামলায় নাম জড়ানোর জেরে শুটিং ছেড়ে মুম্বাই ফিরতে হয় তাকে।

নতুন এ সিনেমার নাম জানা যায়নি। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে দীপিকার পাশাপাশি রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পান্ডে।

রিয়া চক্রবর্তীর গ্রেপ্তারের পর মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় দীপিকা, সারা আলী খান, রাকুল প্রীত সিং ও শ্রদ্ধা কাপুরকে।

তখন এনসিবির সমন পাওয়ার পর তড়িঘড়ি মুম্বাই ফেরেন নায়িকা। চার্টার্ড ফ্লাইটে তার সঙ্গে ছিলেন স্বামী রণবীর সিং।

এনসিবির সাড়ে পাঁচ ঘণ্টা জেরার পর দীপিকার ক্রেডিট কার্ড বাজেয়াপ্ত করা হয়। ওই কার্ডের মাধ্যমে কোনো মাদক কারবারির সঙ্গে তিনি লেনদেন করেছেন কি-না, তা খতিয়ে দেখা হবে বলে খবর। পাশাপাশি মোবাইল ফোনও খতিয়ে দেখা হচ্ছে। অন্য নায়িকাদের ক্ষেত্রেও একই পদক্ষেপ নিয়েছে এনসিবি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য