,

হবিগঞ্জে রাতভর গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

news-image

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গৃহবধূকে রাতভর গণধর্ষণ মামলার ২ নম্বর আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মিনহাজপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার দাশের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সাইফুল আলমপুর গ্রামের সাদিক মিয়ার ছেলে ও স্থানীয় সিএনজিচালক। রাতে নবীগঞ্জ থানায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

মামলায় অভিযোগ করা হয়, রোববার সন্ধ্যায় গৃহবধু সিএনজিযোগে শেরপুর থেকে নবীগঞ্জের মজলিসপুর যাচ্ছিলেন। পথে ওই গৃহবধূকে হাত-পা, মুখ বেঁধে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে সিএনজি শ্রমিকরা। একপর্যায়ে আউশকান্দি ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত ভবনে এনে রাতভর সংঘবদ্ধভাবে তাকে ধর্ষণ করা হয়। সকালে সিএনজিযোগে তাকে তার আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

খবর পেয়ে নবীগঞ্জ-বাহুবল সার্কেল এএসপি পারভেজ আলম চৌধুরীর নেতৃত্বে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী গৃহবধূকে উদ্ধার করে। এ ঘটনায় মঙ্গলবার ভোরে নবীগঞ্জ থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন ওই গৃহবধূ।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মামলার ২ নম্বর আসামি সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য