,

ধর্ষণ কি শুধু পুরুষরাই করতে পারে

news-image

অনলাইন ডেস্ক : কারো ইচ্ছার বিরুদ্ধে জোর করে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা মানেই ধর্ষণ। শুধু কি পুরুষরাই ধর্ষণ করতে পারে?

ধর্ষণ যে শুধু পুরুষরাই করতে পারে আর মেয়েরা পারবে না, তা নয়। কয়েকটা মেয়ে যদি চায় তাহলে জোর করে ধরে একটা ছেলেকে ধর্ষণ করতে পারে। আসলে মেয়েরা সেটা করে না। আজ পর্যন্ত আমাদের দেশে কখনো কোথাও কি এরকম ঘটনা ঘটেছে যে একটা ছেলেকে বা একটা পুরুষকে জোর করে ধর্ষণ করা হয়েছে? অন্তত আমার তা জানা নেই।

আমি আমার এই লেখাটি দিয়ে বোঝাতে চেয়েছি যে মেয়েরাও ইচ্ছে করলে রেপ করতে পারে কিন্তু মেয়েরা সেটা করে না। এটা আমি আমাদের দেশের প্রেক্ষাপট নিয়ে লিখেছি। এই লেখাটি আমি নোংরা মানসিকতার পুরুষদের আত্মপক্ষ সমর্থনের অজুহাত বের করে দেওয়া বা সৃষ্টি করে দেওয়ার জন্য লিখিনি বরং আমি বোঝাতে চেয়েছি যে মেয়েরাও ইচ্ছে করলে সবই পারে, মেয়েদের সেই ক্ষমতা নেই তা নয় কিন্তু আমাদের দেশের মেয়েরাতো রেপের মতো জঘন্য কাজটি করে না।

মেয়েরাও যদি রেপ করা শুরু করতো তাহলে কি রেপ কমে যেতো না বেড়ে যেতো?
হয়তো রেষারেষিটা আরো বেড়ে যেতো তার মানে ধর্ষণ আরো বেড়ে যেতো। তাহলে মেয়েরা কি করবে, কিভাবে প্রোটেস্ট করা যায় সেটাই এখন ভেবে খুঁজে বের করে দেখা দরকার।

প্রতিশোধ নয়, প্রতিরোধ করার যেকোনো একটা পন্থাতো খুঁজে বের করতেই হবে ধর্ষণকে ঠেকাতে।

আমার দৃঢ় বিশ্বাস মেয়েরা যেভাবে পৃথিবীর আর সমস্ত বাধা অতিক্রম করে এতোদূর এসেছে সেভাবেই একদিন ধর্ষণের বিরুদ্ধেও প্রতিরোধের আগুন ছড়িয়ে দিবে দিকে দিকে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য