,

নারী কাউন্সিলর ৬০ হাজার টাকায় ধর্ষণের মীমাংসা করলেন

news-image

বন্দর প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে এক বিধবাকে ধর্ষণের ঘটনায় ৬০ হাজার টাকা জরিমানায় রফদফা করার অভিযোগ উঠেছে সিটি কর্পোরেশনের নারী (সংরক্ষিত) কাউন্সিলর শিউলি নওশাদের বিরুদ্ধে।

বিয়ের প্রলোভন দেখিয়ে ওই এলাকার বাড়িওয়ালা খোকার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ আনেন ভাড়াটিয়া ওই বিধবা (৩৫)।

বিষয়টি স্থানীয় নারী কাউন্সিলরকে জানালে তিনি গত সোমবার রাতে দড়ি সোনাকান্দা এলাকায় কাউন্সিলরের নিজ বাসভবনে বসে সালিশের নামে ওই জরিমানা করেছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

জরিমানার টাকা এক মাসের মধ্যে পরিশোধের সময় নির্ধারণ করে ধর্ষিতার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর রাখা হয়েছে বলে জানিয়েছেন ওই বিধবা।

এলাকাবাসী জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২০নং ওয়ার্ড বন্দরের দড়ি সোনাকান্দা এলাকার ৩ সন্তানের জননী বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে বাড়িওয়ালার ছেলে খোকা মিয়া।

গত রোববার রাতেও বিধবার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে খোকা। ওই বিধবা নারী রাতেই ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করতে নাসিক (১৯, ২০ ও ২১নং ওয়ার্ডের) সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলি নওশাদের শরণাপন্ন হন ধর্ষক খোকা মিয়ার মা।

গত সোমবার রাতে নারী কাউন্সিলর শিউলি নওশাদের নিজ বাস ভবনে এক সালিশ বিচারের আয়োজন করা হয়। সালিশ বিচারে কাউন্সিলর শিউলি নওশাদ ধর্ষক খোকাকে ৬০ হাজার টাকা জরিমানা ধার্য করে রায় ঘোষণা করেন।

ওই বিধবা নারী সাংবাদিকদের বলেন, এই বাড়িতে ভাড়া আসার পর থেকেই বাড়িওয়ালার ছেলে খোকা আমাকে বিরক্ত করত। এক পর্যায়ে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। বিয়ে নিয়ে টালবাহানা করায় শারীরিক সম্পর্ক বন্ধ থাকে। রোববার রাতে জোরপূর্বক ধর্ষণ করে খোকা। বিষয়টি স্থানীয়ভাবে জানানো হয়।

সোমবার রাতে কাউন্সিলর শিউলি আপার বাড়িতে বসে বিচার সালিশে ৬০ হাজার টাকা জরিমানা করে। এক মাসের মধ্যে জরিমানার টাকা দেয়ার নির্দেশ দেয়ার পাশাপাশি আমার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেন মাতুব্বররা।

ধর্ষণের মতো অপরাধের সালিশ করার এখতিয়ার আছে কিনা- এ ব্যাপারে কাউন্সিলর শিউলি নওশাদকে ফোনে জানতে চাইলে তিনি যুগান্তরকে বলেন, মোবাইলে আপনার সঙ্গে এসব কথা বলা সম্ভব না। সাক্ষাতে কথা বলব।

বন্দর থানার ওসি মো. ফখরুদ্দিন ভূঁইয়া জানান, বিধবা ধর্ষণের ঘটনা আমার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা