,

২৫ কেজির বাগাড় ধরা পড়ল পদ্মায়

news-image

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ।

মঙ্গলবার সকালে জেলে ইসহাক হালদারের জালে ওই মাছটি ধরা পড়ে।

জানা গেছে, সকালে দৌলতদিয়া আনো খানের আড়তে আনা হলে মাছটিকে একনজর দেখতে বহু লোক সেখানে ভিড় জমায়। পরে শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান শেখ ও নুরু মিয়া মাছটি ১ হাজার ১০০ টাকা কেজি দরে কিনে নেন।

জেলে ইসহাক হালদার জানান, মঙ্গলবার রাতে তারা চরমহিদাপুর এলাকায় নদীতে জাল ফেলেন। সকালে জাল টেনে বিশাল আকারের একটি বাগাড় পান। পরে মেপে দেখেন মাছটির ওজন ২৫ কেজি। পরে আড়ত থেকে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ ও নুরুর কাছে বিক্রি করে দেন মাছটি।

মাছ ব্যবসায়ী শাহজাহান জানান, প্রতি কেজি ১ হাজার ১০০ টাকা দরে মোট ২৭ হাজার ৫০০ টাকায় তিনি মাছটি কেনেন। পরে ঢাকায় এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৩২ হাজার ৫০০ টাকায় বিক্রি করে দেন।

তিনি বলেন, বর্তমানে নদীতে পানি কমতে শুরু করছে, যার ফলে ছোট-বড় সব ধরনের মাছ এখন জেলেদের জালে বেশি ধরা পড়ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য