,

দেশে করোনায় নতুন শনাক্ত ১৪৯৯, মৃত্যু ৩০

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় (আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) আরও এক হাজার ৪৯৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ে করোনায় মারা গেছেন ৩০ জন। গতকাল সোমবারের তুলনায় শনাক্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা আজ বেড়েছে।

এ নিয়ে দেশে করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৭১ হাজার ৬৩১। করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪০৫। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮৪ হাজার ৮৩৩ জন।

দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল সোমবার দেশে এক হাজার ৪৪২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হন। এই সময়ে করোনায় মারা যান ২৭ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১২ হাজার ৩৪৫টি। শনাক্তের হার ১২ দশমিক ১৪। সুস্থ হয়েছেন এক হাজার ৬৫১ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩০ জনের মধ্যে ২০ জন পুরুষ, ১০ জন নারী। সকলেরই মৃত্যু হয়েছে হাসপাতালে।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার।

এখন দেশে সংক্রমণের সপ্তম মাস চলছে। শুরুর দিকে সংক্রমণ ধীর থাকলেও মে মাসের মাঝামাঝি পরিস্থিতি খারাপ হতে শুরু করে। জুনে তা তীব্র আকার নেয়। জুলাইয়ের শুরু থেকে নতুন রোগী শনাক্তের সংখ্যা কমতে থাকে। এ সময় পরীক্ষাও কম হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য