,

পুরনো প্রেমিককেই বিয়ে করছেন নেহা কাক্কর

news-image

বিনোদন ডেস্ক : হিমাংশ কোহলির সঙ্গে প্রেমের কথা অনেক দিন ভুলতে পারেননি নেহা কাক্কর। যখনই মনে হয়, ডুকরে কেঁদে উঠেছেন। ব্যাপারটি গুরুতর পর্যায়ে পৌঁছে যায়, পরিবারের মানুষজন তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। কারণ, অনেক দিন তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এবার শোনা গেলো তার বিয়ের কথা।

পুরনো প্রেম ভুলে অবশেষে বিয়ে করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় এই সংগীতশিল্পী। শোনা যাচ্ছে, চলতি মাসের শেষেই দিল্লিতে বসবে নেহার বিয়ের আসর। তবে করোনা আবহে একেবারে ঘরোয়াভাবে হবে নেহার বিয়ে।

জানা যায়, নেহার শৈশবের বন্ধু রোহনপ্রীত সিংয়ের সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন তিনি। লকডাউনের মধ্যে নেহার সঙ্গে রোহনপ্রীতের সম্পর্ক মজবুত হতে শুরু করে। এরপরই রোহনপ্রীতর সঙ্গে নেহা গাঁটছড়া বাঁধবেন বলে শোনা যায়। চলতি মাসের শেষে বসতে চলেছে নেহার সঙ্গে রোহনপ্রীতের বিয়ের আসর। দিল্লিতেই হবে অনুষ্ঠান। অবশ্য খুব বেশিদিন রোহনপ্রীতের সঙ্গে ডেট করেননি নেহা। দুজনের মধ্যে ভালবাসার সম্পর্ক গড়ে উঠতেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন তারা।

অবশ্য এ বিষয়ে নেহার পক্ষ থেকে কোনো মন্তব্য শোনা যায়নি। সূত্র: জিনিউজ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য