,

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রসার সুপার মাওলানা আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে উপজেলার পোড়াদহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে রোববার উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ চকপাড়া এলাকার সিরাজুল উলুম মরিয়ম নেসা মাদ্রাসায় এই ধর্ষণের ঘটনা ঘটেছে। অভিযোগ ওই শিক্ষার্থীকে রোববার ফজরের নামাজের আগে এবং একই দিন রাতে দুদফা ধর্ষণ করেন মাদ্রাসা সুপার। পরে ঘটনা জানাজানি হলে গাঢাকা দেন কাদের। পরে পুলিশ ওই শিক্ষার্থীকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠায়। এদিকে এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী সোমবার মাদ্রাসা ঘেরাও ও ভাঙচুর করেছে।

পুলিশ জানায়, নির্যাতিতা ওই মাদ্রাসার আবাসিক ছাত্রী। সপ্তাহের ৬ দিন সে ওই মাদ্রাসায় থাকতো। প্রতি শুক্রবার সকালে তার বাবা তাকে বাড়ি নিয়ে যেত, আবার শনিবার সকালে পৌঁছে দিত মাদ্রাসায়। গত শনিবার সকালে মেয়েটির বাবা তাকে মাদ্রাসায় পৌঁছে দেন। পরে ভোর রাতে ফজরের নামাজের সময় মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কাদের মেয়েটিকে নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। রাত ৮টার দিকে মেয়েটিকে নিজ কক্ষে ডেকে দ্বিতীয় দফা ধর্ষণ করেন তিনি। সুপার বিষয়টি কাউকে না জানানোর জন্য মেয়েটিকে শাসিয়েও দেন। তবে মেয়েটি সোমবার সকালে তার এক সহপাঠিকে বিষয়টি জানায়। আর ওই সহপাঠি ঘটনাটি নিজের বাবাকে জানালে তা এলাকায় জানাজানি হয়ে যায়। পরে বিক্ষুব্ধ জনতা মাদ্রাসায় হামলা চালায়। তারা ভাঙচুরও করে ওই মাদ্রাসায়।

মেয়েটির বাবা এ ঘটনায় আব্দুল কাদেরের বিরুদ্ধে সোমবার মিরপুর থানায় মামলা দায়ের করেন।

মিরপুর থানার ওসি আবুল কালাম বলেন. মেয়েটির বাবার মামলার ভিত্তিতে তারা ভিকটিমকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। রাতেই অভিযুক্ত মাদ্রাসা সুপারকে গ্রেপ্তার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা