,

নারীকে বিবস্ত্র করে নির্যাতনে পর্নোগ্রাফি আইনে মামলা

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জের একলাসপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ধারণের ঘটনায় নয়জনকে আসামি করে পর্নোগ্রাফি আইনে আরেকটি মামলা হয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, নির্যাতিতাকে বিবস্ত্র করে মোবাইলে ছবি ধারণ ও তা ভাইরাল করার অপরাধে ওই নয় আসামির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে।

এর আগে নির্যাতনের মামলায় গ্রেপ্তার আবদুর রহিম ও রহমত উল্লাহকে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চালান করে তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাক আহমেদ দুটি মামলার প্রত্যেকটিতে সাত দিন রিমান্ডের আবেদন করেন।

সোমবার বিকেল ৫টায় দির্ঘ শুনানীর পর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশফিকুল হক মামলায় প্রতি মামলায় তিন দিন করে তাদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তা আদালত থেকে আসামি আবদুর রহিম ও রহমত উল্লাহকে রিমান্ডে বুঝে নিয়েছেন বলে কোর্টের সরকারী রেকর্ড অফিসার জানিয়েছে।

নোয়াখালীর বেগমগঞ্জে ঘরে ঢুকে ওই গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ধারণের পর ফেইসবুকে ছড়িয়ে দেয় একদল যুবক ও কিশোর। কিশোর-যুবকের পায়ে ধরেও রেহাই পাননি ৩৭ বছর বয়সী ওই নারী।

ভয়ে ৩২ দিন আগের ঘটনাটি কাউকে জানাতেও পারেননি নির্যাতিতা কিংবা তার স্বজনরা। ২ সেপ্টেম্বর রাতের ঘটনার একটি ভিডিওচিত্র রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা জানাজানি হয়।

ওই ঘটনায় নয়জনকে আসামি করে মামলা করা হয়। এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য