,

চিত্রশিল্পী মনসুর উল করিম আর নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক অধ্যাপক ও একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিম মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তার বয়স হয়েছিল ৭০ বছর।

সোমবার দুপুর ১২টার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন চিত্রশিল্পীর ছেলে মাশরুর উল করিম।

মাশরুর উল করিম জানিয়েছেন, রাজবাড়ী জেলা সদরে মনসুর উল করিমের নিজ বাড়িতে গড়ে তোলা প্রতিষ্ঠান বুনন আর্ট প্রাঙ্গণে দাফন অনুষ্ঠিত হবে।

দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন এই এ চিত্রশিল্পী।

মনসুর উল করিমের জন্ম ১৯৫০ সালে রাজবাড়ীতে। ১৯৭২ সালে ঢাকা আর্ট ইনস্টিটিউট থেকে চারুকলায় স্নাতক, ১৯৭৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ৪০ বছর অধ্যাপনা করেন।

১৯৭২ সালে মনসুর উল করিম প্রথম চিত্র প্রদর্শনী করেন। ২০১৪ সালে সেপ্টেম্বরে ‘রেখার নাচন’ শীর্ষক একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সত্তরের দশকের শুরু থেকে দেশের চিত্রশিল্পে অসামান্য অবদান রাখায় স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার ২০০৯ সালে তাকে একুশে পদকে ভূষিত করে।

২০১৩ সালে শিল্পকলা একাডেমি থেকে লাভ করেন সুলতান পদক।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য