,

সম্পূর্ণ ইলেকট্রিক প্রযুক্তিতে আসছে বিশ্বের ‘দ্রুততম প্লেন

news-image

অনলাইন ডেস্ক : সম্পূর্ণ ইলেকট্রিক প্রযুক্তিতে তৈরি প্লেনের গ্রাউন্ড টেস্টিং সফলভাবে শেষ করেছে ব্রিটিশ কোম্পানি রোলস-রয়েচ। ‘আয়নবার্ড’ নামের প্লেনটির কোরের পরীক্ষা হয়েছে একদম ফুল-স্কেল রেপ্লিকাতে।

পাওয়ারট্রেন-চালিত এই প্লেনে ৫০০ হর্সপাওয়ারের ইলেকট্রিক ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা ২৫০ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম।

রোলস রয়েসের এটি এক অভিনব উদ্যোগ, যার নাম দেওয়া হয়েছে অ্যাক্সিলারেটিং দ্য ইলেকট্রিফিকেশন অব ফ্লাইট। তার অধীনে চলছে পরীক্ষা।

এই প্রজেক্টে রয়েছে তাদের সহযোগী ইয়াসা, ইলেকট্রিক মোটর ও কন্ট্রোলার ম্যানুফ্যাকচার এবং বিমান বিষয়ক একটি স্টার্টআপ ইলেকট্রো ফ্লাইট।

ইংল্যান্ডের সব করোনাবিধি মেনে চলছে কাজ। রোলস রয়েসের স্পিরিট অব ইনোভেশনের অধীনে এই প্রোজেক্টটি নথিভুক্ত করা হবে।

এই প্লেন উড়লে তাতে দূষণ কম হবে। কারণ জ্বালানি ব্যবহার না হলে কোনো ধোঁয়াও সৃষ্টি হবে না যাতে পরিবেশ দূষিত হয়।

২০৫০ সালের মধ্যে জিরো পলিউশন বা দূষণ রোধের পক্ষে হাঁটবে রোলস রয়েস। যার জেরে তাদের এই পরীক্ষা।

সংস্থার ডিরেক্টর রব ওয়াটসন জানাচ্ছেন শুধু বাতাসে দূষণ কম নয়, এমন একটি সৃষ্টির মধ্যে দিয়ে তারা নতুন রেকর্ড গড়ার আশা করছেন।

রবের দাবি, পরীক্ষামূলক পর্যায়ে প্লেনটি ঘণ্টায় ৩০০ মাইল বেগে উড়তে পারবে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটারিতে ৬ হাজার সেল রাখা হয়েছে। থাকবে বিশেষ তাপ সুরক্ষা ব্যবস্থা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য