,

বেনাপোল বন্দরে ফল জাতীয় কাঁচামাল আমদানি বন্ধ

news-image

বেনাপোল প্রতিনিধি : সুবিধা বঞ্চিত হয়ে বেনাপোল বন্দর দিয়ে ফল জাতীয় কাঁচামাল আমদানি বন্ধ রেখেছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। গতকাল রবিবার (৪ অক্টোবর) দিনভর অন্যান্য কাঁচামাল আমদানি হলেও ফল জাতীয় কোন পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেনি।

জানা যায়, বেনাপোল বন্দর দিয়ে যে সকল পণ্য আমদানি হয় তার বড় একটি অংশ রয়েছে ফল জাতীয় পঁচনশীল কাঁচামাল। ভারতের বিভিন্ন প্রদেশ থেকে এসব পণ্য আমদানি হয়ে থাকে। বেনাপোল বন্দরে পৌঁছাতে কিছু মালামাল পঁচে নষ্ট হয়। এক্ষেত্রে কাস্টমস কর্তৃপক্ষ প্রতি কাটনে শুল্ক আদায়ের ক্ষেত্রে এক কেজি ছাড় দিয়ে আসছিল। হঠাৎ এ ছাড় বন্ধ করে দেওয়ায় ব্যবসায়ীরা এপথে আমদানি বন্ধ রেখেছেন।

বেনাপোল কাষ্টমস হাউজের অতিরিক্ত কমিশনার সৈয়েদ নেয়ামুল হক জানান, বাড়তি সুবিধা না পেয়ে ব্যবসায়ীরা এপথে আমদানি করছেন না। নিয়ম মেনে আমদানি করলে পণ্য খালাসে কোন বাঁধা নেই বলে জানান তিনি।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, প্রতিদিন ভারত থেকে ২০ থেকে ২৫ ট্রাক আপেল, আঙুর, বেদানা, কমলা, টমেটোসহ বিভিন্ন ফল আমদানি হয়ে থাকে। তবে ব্যবসায়ীদের অভ্যন্তরীন ঝামেলায় দিনভর কোন ফলের ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য