,

বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ১০ লাখ ৪১ হাজার ছাড়াল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ ৪১ হাজার। আর আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে সোমবার (৫ অক্টোবর) সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ লাখ ৪১ হাজার ৮২৩ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৯৭৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৬৬ লাখ ২৩ হাজার ৩৭৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ১৪ হাজার ৬১১ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। বিশ্বের ক্ষমতাধর এ রাষ্ট্রটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৬ লাখ ৩৬ হাজার ৯১২ জন।
করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৬ লাখ ২২ হাজার ১৮০ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ২ হাজার ৭১৪ জন।

ব্রাজিল করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৯ লাখ ১৫ হাজার ২৮৯ জন। এখন পর্যন্ত দেশটিতে ১ লাখ ৪৬ হাজার ৩৭৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য